শিশু শিক্ষা কেন্দ্রের রান্নাঘর থেকে দুই বার দুই দুইটা ঝুলন্ত দেহ উদ্ধার, ভয়েই অভিশাপ্ত রান্না ঘরের কাছে ঘেঁষতে ভয় পাচ্ছেন পড়ুয়ারা।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- শিশু শিক্ষা কেন্দ্রের রান্নাঘর থেকে দুই বার দুই দুইটা ঝুলন্ত দেহ উদ্ধার, ভয়েই অভিশাপ্ত রান্না ঘরের কাছে ঘেঁষতে ভয় পাচ্ছেন পড়ুয়ারা। ঘটনাটি ধূপগুড়ির কালীরহাটের তেঁতুল তলা এলাকায়। জানা গেছে, গত বছর এই শিশু কেন্দ্রর রান্না ঘর থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আজ থেকে কয়েকমাস আগে ফের আর একটি ঝুলন্ত দেহ উদ্ধার হয় একেই জায়গা থেকে। এর ফলে অভিশাপ্ত রান্নাঘরটি ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে শিশু সহ অভিভাবকদের মহলে। আতঙ্কে পড়ুয়া সহ সকলেই রান্না ঘরের কাছে ঘেঁষতে ভয় পান, তেমনি কয়েকমাস ধরে বন্ধ রয়েছে শিশুশিক্ষা কেন্দ্রের মিড ডে মিল। মিড ডে মিলের কর্মীরা অন্যত্র থেকে রান্ধা করে নিয়ে এসে শিশুদের খাওয়াচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *