সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করল মালদা নেতাজি পৌর বাজার ব্যবসায়ী সমিতি।

নিজস্ব সংবাদদাতা, মালদা : সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করল মালদা নেতাজি পৌর বাজার ব্যবসায়ী সমিতি।
বুধবার সন্ধ্যায় সংগঠনের নিজস্ব সভাকক্ষে আয়োজন করা হয় সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান।
সংবর্ধনা দেওয়া হয় ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী,ভাইস চেয়ারম্যান সুমালা আগারওয়ালা, কাউন্সিলর ইনচার্জ শুভময় বসু, নিবেদিতা কুন্ডু,মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু, সম্পাদক উত্তম বসাকে।
এছাড়াও অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন,মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সহ-সভাপতি কমলেশ বিহানি, নেতাজি পৌর বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি অজিত সাহা, সম্পাদক মানিক জয়সোয়াল সহ অন্যান্য ব্যবসায়ীরা।
এদিন সংবর্ধনা অনুষ্ঠানে নেতাজি পৌর বাজারের বিভিন্ন সমষ্যা মেটানোর আবেদন রাখা হয় ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর সামনে।
সমষ্যা খতিয়ে দেখার আস্বাস দেন তিনি। আগামী ৩ মাসের মধ্যে নতুন ভবনের শিলান্যাস করা হবে বলেও ব্যাবসায়ীদের কথা দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *