সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং :- সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের জেরে গুরুতর জখম হলেন ৪ জন। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং থানার অন্তর্গত নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের বেলেখালি পূর্বপাড়া এলাকায়।ঘটনার তদন্তে নেমে ক্যানিং থানার পুলিশ ইতিমধ্যে দুজন কে আটক করে জিঞ্জাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে বেলেখালি পূর্বপাড়ার সেখ পরিবার। তাদের বৃদ্ধ পিতা পরলোক গমন করায় পৈতৃক সম্পত্তি ভাগ বাটোয়ারা হয়।
পৈতৃক সম্পত্তির ওপর আমিরআলি সেখ বসবাস করছিলেন।তার সম্পত্তি দখল করার জন্য ছোট ভাইয়ের পরিবারের লোকজন মাটির পাঁচিল ভেঙে দেয়।অভিযোগ সেই সময় বাধা দিতে গেলে লাঠি,রড দিয়ে বেধড়ক মারধর করা হয় আমিরআলি কে। ঘটনায় গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আমির।সেই মুহূর্তে তাকে বাঁচাতে এগিয়ে আসে তার ছেলে। অভিযোগ তাকেও বেধড়ক মারধর করে।এরপর পরিবারের লোকজন তাদের কে উদ্ধার করে চিকিৎসার জন্য রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখানেই চিকিৎসাধীন রয়েছে।
অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আয়েব আলি,ওয়াজেদ আলি,আসমত আলি সেখ’রা। তাদের দাবী ‘আমিরআলি ও তার পরিবারের লোকজন সম্পত্তি দখল করতে আসলে বাধা দেওয়া হয়। তখনই লাঠি রড দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।এদিন রাতে আয়েব আলি ও আসমত আলি’রা চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে আসলে তাদের কে আটক করে ক্যানিং থানার পুলিশ।
সম্পত্তি নিয়ে পারিবারিক বিদবাদ জখম ৪, আটক ২।












Leave a Reply