আন্দুল রোডে চুনাভাটি এলাকায় প্রাইভেট গাড়ির সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ আহত 2।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া:-  ঘটনাটি ঘটে সাঁকরাইল থানার অন্তর্গত আন্দুল রোড এর চুনাভাটি এলাকা শুক্রবার বৈকাল বেলায়। হাওড়া থেকে উলুবেরিয়া যাওয়ার গামি এক মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাঁ দিক থেকে ডান দিকে চলে গিয়ে সরাসরি দুটো টোটো কে ধাক্কা মারে। মুখোমুখি ধাক্কা মারায় টোটোর সামনে এক যাত্রী এবং টোটো চালক গুরুতর আহত হন। কর্তব্যরত ট্রাফিক পুলিশের তৎপরতায় দুজন আহত ব্যক্তিকে স্থানীয় বেসরকারি হসপিটালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার জন্য মেইন রাস্তায় সামরিক যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে নাজিরগঞ্জ থানা্য পুলিশ এসে যানজট মুক্ত করেন। নাজিরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনাটা কেন ঘটলো তার তদন্ত শুরু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *