কারখানার মেসের ভিতর থেকে এক শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার।

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার বড়জোড়া থানার ঘুটগোরিয়ায় ইস্পাত প্রাইভেট লিমিটেড কারখানার মেসের ভেতরে শুক্রবার এক শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো । পরিবারের দাবি কেউ বা কারা তাদের ছেলেকে খুন করেছে। মৃত ঐ শ্রমিকের নাম বিনয় শীট । বয়স উনিশ বছর । বাড়ি সোনামুখী থানার রাধামোহন পুর পঞ্চায়েতের কুলডাঙ্গা গ্রামে ।

পরিবার সূত্রে জানতে পারা যায় , প্রায় মাস দুয়েক ধরে ওই কারখানায় শ্রমিকের কাজ করতেন তিনি । 30 শে চৈত্র শেষবার বাড়ি এসেছিলেন তিনি । শুক্রবার মসের ভেতর থেকে ওই শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় । এই খবর গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বড়জোড়া থানার পুলিশ । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । তবে আত্মহত্যা নাকি এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য তদন্ত শুরু করেছে বড়জোড়া থানার পুলিশ ।কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তারা কোনো যোগাযোগ আমাদের সঙ্গে করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *