বজ্রাঘাতে মামা ভাগ্নের মৃত্যু ।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- লালগোলা থানার যশয়তলা অঞ্চলের অন্তর্গত ভাটুপাড়া উঁচুডিহির বাসিন্দা দুই মামা ভাগ্নে। মামার নাম জাকির হোসেন, বয়স 25/26/ ভাগ্নের নাম শারিকুল ইসলাম, বয়স 10 /12 বছর। দুই মামা ভাগ্নে আজ শুক্রবার জুম্মার নমাজের পর এই দবদহো রদ্রে জমিতে সেচ দিতে গিয়ে ছিলো দুপুর দুটো নাগাদ তার কিছুক্ষণ পরেই শুরু হয় বৃষ্টির সঙ্গে বজ্রাপাত। স্থানীয় বাসিন্দা আব্দুল রহব জানাই সেই সময় তিনিও মাঠে ছিলেন বৃষ্টি শুরু হতেই বাড়ি ফিরে যান। কিন্তু দুই মামা ভাগ্নে জমিতে সেচের পানি চলায় মামা ভাগ্নে মাঠের মধ্যে পিঠুল গাছের নিচে আশ্রয় নেয় আর সেখানেই বজ্রাঘাতে মামা ভাগ্নের মৃত্যু ঘটে। আব্দুল রহব আরো বলেন অনেকেই মঠে থেকে ফিরে এসেছে কিন্তু, মামা ভাগ্নে ফিরে না আশায় আব্দুল রহব মাঠে গিয়ে দেখতে পাই জাকির হোসেন ও শারিকুলকে মৃত্যু অবস্থায় পড়ে থাকতে দেখে। মৃত্যু খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। লালগোলা ভাটুপাড়া থেকে মোহাইমেনুলহকের রিপোর্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *