সাতসকালে বাঁশবাগান থেকে এক মহিলার অর্ধনগ্ন অবস্থায় এক মাঝ বয়সী মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য তমলুকের ঘোড়াঠাকুরিয়ায়।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  সাতসকালে বাঁশ বাগান থেকে মাঝবয়সী মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার শহীদ মাতঙ্গিনী ব্লকের রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েত ঘোড়াঠাকুরিয়া গ্রামের থেকে মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জানা গিয়েছে মৃতার নাম ধ্রুপদী মীদ্যা। বয়স আনুমানিক ৫৭ বছর। মৃতের বাড়ি রঘুনাথপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার সকালে ওই মহিলার মৃতদেহ উদ্ধার হয়। মৃত মহিলার গলায় ও পিঠে আঘাতের চিহ্ন আছে বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে। তবে কী কারণে মৃত্যু কারণ এখনো জানা যায়নি। মৃতদেহ উদ্ধার হওয়া ঘটনস্থলে থেকে মৃতের বাড়ি প্রায় দুই কিলোমিটার দূরে। তমলুক থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠিয়েছে। মৃত মহিলা ফুচকা ব্যাবসা করতো। তবে মৃতার ছেলে জানিয়েছে সম্পত্তি নিয়ে প্রতিবেশী দের সঙ্গে অশান্তি চলছিল। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *