টাকা নিয়ে বিবাদ, রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ।

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং : – টাকা নিয়ে বিবাদ। আর সেই বিবাদের জেরে এক কৃষককে রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। গুরুতর আহত হয়েছেন কৃষক আব্দুল আলিম ঘরামি । ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং থানার অন্তর্গত গোপালপুর গ্রাম পঞ্চায়েতের আমতলা এলাকায়।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ক্যানিংয়ের আমতলা এলাকার বাসিন্দা আব্দুল আলিম ঘরামির কাছে পারিশ্রমিকের টাকা পেতেন প্রতিবেশী যুবক হাইবুদ্দিন মোল্লা।এদিন দুপুরে পাওনা সেই টাকা চাইতে আসে প্রতিবেশী ওই যুবক। টাকা নিয়ে বিবাদ হয় উভয়ের মধ্যে।বিবাদের সময় আচমকা কৃষক আব্দুল আলিম ঘরামি কে রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয় হাইবুদ্দিন।রক্তাক্ত অবস্থায় ওই কৃষক মাটিতে লুটিয়ে পড়লে পালিয়ে যায় অভিযুক্ত যুবক।পরিবারের সদস্যরা ওই কৃষক কে উদ্ধার করেয়চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে। এরপর সেই রড় নিয়ে ক্যানিং থানায় হাজির আহত কৃষকের পরিবার।ক্যানিং থানায় একটি অভিযোগ দায়ের করেছেন অভিযুক্ত যুবকের বিরুদ্ধে।
ঘটনা তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *