নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-আজ ২৫শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। জেলার বিভিন্ন এলাকায় পালিত হচ্ছে রবীন্দ্রজয়ন্তী। রবীন্দ্রনাথ ঠাকুর ১৬১তম জন্মজয়ন্তী উপলক্ষে জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে সোমবার বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করা হয় এক বনাট্য শোভাযাত্রা মাধ্যমে।। এদিন প্রথমে পাকুয়াহাট ডিগ্রী কলেজ থেকে এনসিসি ছাত্র-ছাত্রীদের নিয়ে এক শোভাযাত্রা বের করা হয় যা পাকুয়াহাট এলাকা পরিক্রমা করে শেষে পাকুয়াহাট রবীন্দ্র মোড়ে এসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে যথাযথ সম্মানের মাধ্যমে মাল্যদান করা হয়। তাছাড়া পাকুয়াহাট দলীয় কার্যালয়ে বিভিন্ন অনুষ্ঠান মধ্য দিয়ে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করে ব্লক তৃণমূল নেতৃত্ব। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামনগোলা ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি অশোক সরকার, তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি টোটন দাস যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সমীর কর্মকার ও অন্যান্য নেতা কর্মীরা।
মালদা জেলার বিভিন্ন এলাকায় পালিত হচ্ছে রবীন্দ্রজয়ন্তী।












Leave a Reply