মেটেলা উচ্চ বিদ্যালয়ে অনলাইনে কবিগুরুকে শ্রদ্ধা নিবেদন।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- আজ সোমবার বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মজয়ন্তী পালিত হল দুবরাজপুর ব্লকের মেটেলা উচ্চ বিদ্যালয়ে। এদিন বিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকা সহ শিক্ষাকর্মী হাজির হয়েছিলেন বিদ্যালয় প্রাঙ্গণে। গান, কবিতা, আবৃত্তি, বক্তব্যের মাধ্যমে গুরুদেবের প্রতি সকলেই শ্রদ্ধা নিবেদন করেন। উল্লেখ্য, বিদ্যালয়ে গ্রীষ্মের ছুটি চলায় বিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র ছাত্রীদের জন্য অনলাইনে রবীন্দ্র জন্ম জয়ন্তীর ব্যবস্থা করেছিলেন। তাই ছাত্রছাত্রীরা অনলাইনে বাড়ি থেকেই কবিতা, আবৃত্তি, রবীন্দ্রনৃত্য, গান প্রভৃতির মাধ্যমে গুরুদেবের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দে ‌আজকের দিনে কবি গুরুর প্রাসঙ্গিকতা সকলের সামনে তুলে ধরেন। বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইনে ছাত্রছাত্রীদের জন্য বিশ্ব কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করার ব্যবস্থা দেখে ছাত্রছাত্রী সহ অভিভাবকগন সকলেই খুব খুশি বলে জানান প্রধান শিক্ষক কল্যাণ দে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *