সুদীপ সেন, বাঁকুড়া:- উন্নয়নের পথে এগারো বছর অনুষ্ঠানের অঙ্গ হিসেবে বাঁকুড়া জেলার শালতোড়া ব্লক প্রশাসনের উদ্যোগে ১০ ই মে অনুষ্ঠিত হলো ব্লকের অপুষ্ট শিশুদের নিয়ে স্বাস্থ্য শিবির।
চিকিৎসক গণ ব্লকের অপুষ্ট শিশুদের ওজন, ও শারীরিক অসুবিধা গুলি পরীক্ষা করেন।
এরপর অপুষ্ট শিশুদের ওয়াটার ফিল্টার এবং পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালতোড়ার বিডিও মানস কুমার গিরি, পঞ্চায়েত সমিতির সভাপতি সুস্মিতা কবিরাজ, জয়েন্ট বিডিও মিলন মালাকার, বি,এম, ও, এইচ অনিক কুমার বিশ্বাস, সিডিপিও স্যার, পিডিও স্যার, পূর্ত কর্মা ধক্য , আই, সি, ডি,এস এর সুপারভাইজার ও কর্মীগণ ও চিকিৎসক গণ।
পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সিডিপিও স্যার জানান, মন্ত্রী শশী পাঁজা বাঁকুড়ায় এসে এই অপারেশন পুষ্টি প্রকল্পের উদ্বোধন করে জন।
তারপর সমস্ত জেলার মধ্যে বাঁকুড়া জেলাতেই এর কাজ শুরু হয় মূলত বাঁকুড়ার জেলা শাসকের বিশেষ উদ্যোগে।
সিডিপিও শালতোড়া জানান, বর্তমানে অপুষ্ট শিশুর সংখ্যা কমেছে।
স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় নিয়মিত এই শিশুদের পরীক্ষা হয়।
বিশেষ পুষ্টিকর খাবার এবং সকাল দুপুর তাদের ডিম দেওয়া হয়।
এরফলে বাচ্চাদের ওজন বৃদ্ধি পাচ্ছে এবং অপুষ্টিও দুর হচ্ছে।












Leave a Reply