গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে দাদপুর এলাকায় শোকের ছায়া ।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে দাদপুর এলাকায় শোকের ছায়া । ঘটনাটি ঘটে নলপুর পঞ্চায়েতের অন্তর্গত দাদপুর মাকাল পাড়ায়। আত্মঘাতী হলেন এক গৃহবধূ। সূত্রের খবর 2 বছর আগে এই গৃহবধূর একটি সন্তান মারা যায় তারপর থেকে এই মহিলা মানসিক অবসাদে ভুগছিলেন। আজ সকাল আনুমানিক সাতটার সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে গৃহবধূ ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন । এমনটাই প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে। মানিকপুর তদন্ত কেন্দ্রের প্রশাসন এসে মৃতদেহটি নিয়ে যায় ময়না তদন্তের জন্য। এই মর্মান্তিক খবরে পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মৃত মহিলার নাম জ্যোতি মাকাল বয়েস আনুমানিক কুড়ি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *