পঞ্চায়েত ভোটকে সামনে রেখে তৃণমূল নেতৃত্ব বুথচলো কর্মসূচি হাতে নিয়েছে।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- পঞ্চায়েত ভোটকে সামনে রেখে তৃণমূল নেতৃত্ব বুথচলো কর্মসূচি হাতে নিয়েছে। প্রতিদিনই নেতা-কর্মীরা দলীয় ঝান্ডা নিয়ে ফালাকাটা ব্লকের জটেশ্বরের বিভিন্ন জায়গায় যাচ্ছেন। ইতিমধ্যেই ব্লকের জটেশ্বর, নবনগর, সাহাপাড়া সহ বিভিন্ন এলাকায় তাঁরা এমন কর্মসূচি করেছেন। মানুষের কাছে গিয়ে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরছেন তাঁরা। বৃহস্পতিবার বুথ চলো কর্মসূচিতে জটেশ্বর-২ নম্বর পঞ্চায়েতের সাহাপাড়া এলাকায় গিয়েছিলেন তৃণমূল যুব কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা সাধারণ সম্পাদক দেবজিৎ পাল তাঁর সঙ্গে ছিলেন অঞ্চল নেতৃত্ব ও কর্মীরা। এদিন তৃণমূল যুব কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা সাধারণ সম্পাদক দেবজিৎ পালকে কাছে পেয়ে বাসিন্দারা তাঁদের সমস্যার কথা তুলে ধরেন। এদিন দেবজিৎ পাল বলেন, “লোকজনের সমস্যার কথা শোনার জন্যই বুথে বুথে যাচ্ছি। ডায়েরিতে সে সব নথিভুক্ত করা হচ্ছে। প্রশাসনের কাছে এসব তুলে ধরব আমরা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *