নিজস্ব সংবাদদাতা, মালদা :- বৃহস্পতিবার সন্ধ্যার ঝড়ে গাছের ডাল চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। তার নাম মনা হালদার (৮০)। পুরাতন মালদা সাহাপুর এক নম্বর বিমল দাস কলোনি এলাকায় বাড়ি তার। এদিন সন্ধ্যার দিকে তিনি ঝন্টু মোড় এলাকায় কাজে গেছিলেন। ওই সময় ঝড় উঠলে ইউক্যালিপটাস গাছের ডাল তার মাথার ওপর পড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে জানান। বৃদ্ধার মৃত্যুর ঘটনায় শোকের ছায়া সাহাপুর এলাকায়।











Leave a Reply