ভোর থেকেই বেআইনি মাটি কাটার বিরুদ্ধে অভিযান মহকুমা শাসকের।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  নদীয়ার কল্যাণী মহকুমা শাসকের নেতৃত্বে অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে ভোর থেকেই গঙ্গা থেকে বেআইনিভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান।
বেশ কিছুদিন ধরেই গঙ্গা থেকে বেআইনিভাবে মাটি কাটার অভিযোগ আসছিল মহকুমা শাসকের কাছে।
এদিন ভোর থেকে কল্যাণী থানার চর যদু, চর যাত্রাসিদ্ধি এলাকার গঙ্গা তীরবর্তী এলাকায় অভিযান চালায় মহকুমা শাসক।
বেশ কয়েকটি মাটি ভর্তি ইঞ্জিন চালিত নৌকা আটক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *