SSC নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে দাসপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন বাম সংগঠনের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যে SSC র নিয়োগ নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগে উত্তাল রাজ্য, ইতিমধ্যেই এই দুর্নীতির অভিযোগ তুলে সোচ্চার হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি, শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জি কে গ্রেপ্তারের দাবি নিয়ে CPI(M) দাসপুর এরিয়া কমিটির উদ্যোগে দাসপুর বাজার এলাকায় প্রতিবাদ মিছিল করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করল CPI(M) নেতাকর্মীরা, এইদিন সিপিআইএম জেলা কমিটির সদস্য গুণধর ঘোষের বক্তব্য এই দুর্নীতির সঙ্গে যুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে সিবিআইকে, তারই দাবি তুলে এই দিন বিক্ষোভ প্রদর্শন করল সিপিআইএম নেতা কর্মীরা, তবে আগামী দিনে এই দুর্নীতির সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদের আইনি ব্যবস্থা নিতে হবে,যদি না নেওয়া হয় আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন সিপিআইএম নেতা কর্মীরা, এইদিন দীর্ঘক্ষন ধরে চলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ যার ফলে রীতিমতো যানজটের সৃষ্টি হয় দাসপুর বাজার জুড়ে। অবশেষে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *