পারিবারিক বিবাদের জেরে এক বৃদ্ধা সহ একাধিক ব্যক্তিকে মারধরের অভিযোগ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  পারিবারিক বিবাদের জেরে এক বৃদ্ধা সহ একাধিক ব্যক্তিকে মারধরের অভিযোগ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসার পরে থানায় অভিযোগ দায়ের পরিবারের। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানা এলাকার সুত্রাগড় অঞ্চলের মালঞ্চ এলাকায়। ওই এলাকার যুবক বাবর আলীর অভিযোগ, আজ সকালে বাড়িতে ইট ফেলা কে কেন্দ্র করে তার কাকার ছেলেদের সাথে কথা কাটাকাটি হয়, এরপর আচমকাই তার কাকার ছেলেরা তাকে মারধর করতে আসে। তার বৃদ্ধা মা আয়েমা বিবি ঠকাতে গেলে তাকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে, শুধু তাই নয় তার দিদিকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় বৃদ্ধা আয়েমা বিবিকে শান্তিপুর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য, সেখানে বেশ কিছুটা সময় প্রাথমিক চিকিৎসা করা হয় আহত আয়েমা বিবিকে। এরপরে সপরিবারে শান্তিপুর থানার দ্বারস্থ হয়, এছাড়াও একটি লিখিত অভিযোগ দায়ের করে শান্তিপুর থানায়। যদিও ওই আহত পরিবারের অভিযোগ, এর আগেও তার কাকার ছেলেরা তাদের মারধর করার পাশাপাশি বিভিন্ন ভাষায় হুমকি দেয়, আজ প্রতিবাদ করতে গেলে আক্রান্ত হতে হয় তাদেরকে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *