উত্তরবঙ্গকে বিভাজন নয়, মানুষের মধ্যে ঐক্যের বাতাবরণ তৈরি করাই আমাদের লক্ষ্যঃ সুজন চক্রবর্তী।

মনিরুল হক, কোচবিহারঃ উত্তরবঙ্গের মানুষের প্রতি বঞ্চনা রয়েছে। তবে বঞ্চনা মানেই বিভাজন, এই ভাবনা ঠিক নয়। উত্তরবঙ্গ হল রাজ্যের সম্পদশালী এলাকা। বিভাজন নয়, মানুষের মধ্যে ঐক্যের বাতাবরণ তৈরি করাই আমাদের লক্ষ্য। এদিন নিশিগঞ্জে সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ (ইউসিআরসি)-র ষষ্ঠ কোচবিহার জেলা সম্মেলনে এসে একথা বললেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।
এদিন নিশিগঞ্জ নেতাজি সুভাষ সদনে সম্মেলন শুরুর আগে একটি মিছিল বাজার পরিক্রমা করে। কোচবিহার জেলায় অনুমোদনহীন প্রায় একশো কলোনির স্বীকৃতি, উদ্বাস্তুদের পুনর্বাসন, এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িতদের কঠোর শাস্তি সহ বিভিন্ন দাবিতে এদিন মিছিল করা হয়।
এদিন ইউসিআরসি-র সম্মেলনে সুজন চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন অনন্ত রায়, দীপক ভট্টাচার্য, মহানন্দ সাহা প্রমুখ। ৬৯ জনের জেলা কমিটি গঠন করা হয়। জেলা কমিটির সম্পাদক নির্বাচিত হন মহানন্দ সাহা, সভাপতি নির্বাচিত হয়েছেন দিলীপ বিশ্বাস।সন্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচশো প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *