বাঁকুড়ার মেজিয়ায় মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি সভায় ব্যাপক সাড়া।

সুদীপ সেন, বাঁকুড়া:-  ১লা জুন ,২০২২ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বাঁকুড়া সফরে আসছেন।
তিনি বাঁকুড়ার সতী ঘাটে একটি কর্মী সভা করবেন।

সেই উপলক্ষ্যে জেলার বিভিন্ন প্রান্তে প্রস্তুতি সভা করছেন বাঁকুড়া জেলা তৃণমূল নেতৃত্ব।

২৯ ই মে। বাঁকুড়ার মেজিয়া তে এই উপলক্ষ্যে একটি কর্মী দের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর কর্মী সভার শালতোড়া বিধান সভার অবজারভার অলকা সেন মজুমদার, মহিলা জেলা নেত্রী মৌ সেনগুপ্ত, শ্রমিক নেতা রথীন ব্যানার্জী, তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব মলয় মুখার্জী ও অন্যান্য নেতৃত্ব বৃন্দ।

সভায় কর্মী সমর্থক দের বিশাল উপস্থিতি মুখ্যমন্ত্রীর কর্মীসভা র আগে নেতৃত্বের বাড়তি অক্সিজেন জোগালো বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *