বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বহরমপুরে আসলেন দলীয় কর্মসূচিতে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বহরমপুরে আসলেন দলীয় কর্মসূচিতে। রবিবার বিকেলে তিনি বহরমপুর কোন স্টেশনে এসে প্রথমে রেলের বিভিন্ন উন্নয়নমূলক কাজ তিনি দেখলেন এবং সেখান থেকে চলে গেলেন চুয়াপুর আরওবি অর্থাৎ রেল ওভারব্রিজ এর কাজ দেখতে। তিনি জানিয়েছেন তার আগামী দিনের কর্মসূচি রয়েছে মুর্শিদাবাদের লালবাগে। এদিন দিলীপ ঘোষ এর সঙ্গে ছিলেন মুর্শিদাবাদের দুই বিজেপি বিধায়ক। বহরমপুর বিধানসভার বিজেপি বিধায়ক কাঞ্চন মৈত্র ও মুর্শিদাবাদ কেন্দ্রের বিজেপি বিধায়ক গৌরী শংকর ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি নেতা কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *