বিশেষসূত্রে খবর পেয়ে বেলডাঙা থানার পুলিশ দেবকুণ্ড গ্রাম পঞ্চায়েতভুক্ত সরুলিয়া গ্রামের পূর্বপাড়ায় জলিলা বিবির বাড়িতে হানা দিয়ে 270 গ্রাম হেরোইন উদ্ধার করে।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- বিশেষসূত্রে খবর পেয়ে বেলডাঙা থানার পুলিশ দেবকুণ্ড গ্রাম পঞ্চায়েতভুক্ত সরুলিয়া গ্রামের পূর্বপাড়ায় জলিলা বিবির বাড়িতে হানা দিয়ে 270 গ্রাম হেরোইন উদ্ধার করে। ওই বাড়িতে উপস্থিত তার সাকরেদ ঈশাদ সেখকেও পুলিশ ধরে।উদ্ধার হওয়া ওই হেরোইনের বাজারমূল্য আনুমানিক পঁচিশ লক্ষ টাকা।আটক দুজনকেই সোমবার বহরমপুর কোর্টে পাঠিয়েছে বেলডাঙা থানার পুলিশ। অনেক দিন থেকে ওই গ্রামে হেরোইন ও গাঁ জার ব্যাবসা চলার খবর ছিল পুলিশের কাছে।গতরাতে আচমকা ওই গ্রামে হানা বড় সাফল্য পেল বেলডাঙা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *