গভীর রাতে পরপর দুটি দোকানের দরজা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গভীর রাতে পরপর দুটি দোকানের দরজা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি শান্তিপুর স্টেশন রোড এলাকায়। জানাজায় গতকাল গভীর রাতে ওই এলাকার একটি স্টেশনারি দোকান এবং একটি সেলুনের দোকান এর দরজা ভেঙে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা, এরপর সমস্ত কিছু লুটপাট করে। আজ সকালে ওই দুই দোকানের মালিক এসে দেখে দোকানের দরজা ভাঙা অবস্থায় রয়েছে, এরপর ভেতরে ঢুকে দেখে বেশ কিছু জিনিস চুরি হয়ে যায়। যদিও এই ঘটনার সাথে কে বা কারা যুক্ত তা এখনো স্পষ্ট হয়নি। এই চুরির ঘটনায় ২ দোকানের মালিক শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। দোকানদারদের অভিযোগ, বাজার কর্তৃপক্ষ রাত পহরী না রাখায় এই চুরির ঘটনা। এর আগেও একইভাবে চুরির ঘটনা ঘটেছে বলে দাবি দোকানদারদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *