নুপুর শর্মার কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানালো মুসলিম সম্প্রদায়ের মানুষেরা।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বিজেপির প্রাক্তন মুখপাত্র নুপুর শর্মার নবিজীর নামে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে, শনিবার দুপুরে নাগরাকাটায় মিছিল করে নুপুর শর্মার কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানালো মুসলিম সম্প্রদায়ের মানুষেরা।
পাশাপাশি এদিন মিছিল থেকে নুপুর শর্মার শাস্তির দাবিও জানিয়েছেন আন্দোলনকারীরা। প্রসঙ্গত কয়েকদিন আগেই নবিজীর নামে কুরুচিকর মন্তব্য করেছিলেন বিজেপির এই প্রাক্তন মুখপাত্র। যানিয়ে গোটা দেশ প্রতিবাদে সোচ্চার হয়েছে। এদিনও একইভাবে মিছিল করে প্রতিবাদ জানালো নাগরাকাটা ব্লকের মুসলিম সম্প্রদায়ের মানুষেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *