ডুয়ার্স সহ বিভিন্ন জায়গা থেকে কলেজে আসা ছাত্রীদের রাস্তায় শীলতাহানির চেষ্টা, থানার দ্বারস্থ গার্লস কালচারায়াল ফোরাম।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ডুয়ার্স সহ বিভিন্ন জায়গা থেকে কলেজে আসা ছাত্রীদের রাস্তায় শীলতাহানির চেষ্টা, থানার দ্বারস্থ গার্লস কালচারায়াল ফোরাম।

জলপাইগুড়ির একমাত্র মহিলা কলেজ পি ডি উমেন্স কলেজ, যার ওপর ভরসা ডুয়ার্স সহ জলপাইগুড়ি জেলার একটি বড় অংশের ছাত্রীদের, তবে দূর দূরান্ত থেকে বাসে করে এসে হাঁটা পথে কলেজ পৌঁছতে রীতিমতো শীলতাহানির শিকার হতে হচ্ছে মেয়েদের, এমনই অভিযোগ নিয়ে সোমবার জলপাইগুড়ি মহিলা থানার দ্বারস্থ হলো, পি ডি উমেন্স কলেজের গার্লস ক্যালচারাল ফোরামের সদস্যারা।
এই প্রসঙ্গে গার্লস কালচারাল ফোরামের নেত্রী ডলি সরকার জানান, বাস থেকে নেমে অনেকেই আর্থিক অভাবের জন্য পায়ে হেটে ওই পথে কলেজে আসে, আর তখনই সেই ছাত্রীদের শীলতাহানির শিকার হতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *