ডোবায় থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির দেহ,চাঞ্চল্য কোচবিহার পূর্ব খাগড়াবাড়িতে।

মনিরুল হোক, কোচবিহারঃ ডোবায় থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির দেহ। ঘটনাটি ঘটে পূর্ব খাগড়াবাড়ি সারদাপল্লী ক্লাব সংলগ্ন এলাকায় পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়। ওই ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুন্ডিবাড়ি থানার পুলিশ। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
জানা গেছে, আজ দুপুরে স্থানীয়রা ওই অজ্ঞাত ব্যক্তির দেহ দেখতে পায় ওই ডোবায়। পরে তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে।পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয়দের দাবী, আমরা আগে কোনদিন এই ধরনের ঘটনা দেখি নি আমাদের এলাকায়।
পুলিশ সুত্রে জানা গেছে, পূর্ব খাগড়াবাড়ি সারদাপল্লী ক্লাব সংলগ্ন এলাকায় ওই অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির দেহ পাওয়া গেছে। তার পরিচয় এখনও পাওয়া যায় নি। আমাদের পুলিশ কর্মীরা ওই ব্যক্তির বিষয়ে খোঁজখবর নিচ্ছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *