সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – বহুদিন ধরেই চলছে দুয়ারে সরকারের ক্যাম্প। চতুর্থ দফায় ফের শুরু হয়েছে সেই কাজ। আর সেই কাজে সাহায্য করতেন এগিয়ে এলেন স্বয়ং বিডিও।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা বাসন্তী ব্লকের চুনাখালী গ্রাম পঞ্চায়েতের বড়িয়া ১০ নম্বর এলাকায়। এই এলাকাজুড়ে কয়েক হাজার পরিবার আদিবাসীর বসবাস। অধিকাংশ পুরুষরাই কাজের তাগিদে ভিনরাজ্যে থাকেন। আর তাই সেইসব মানুষদেরকে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দিতে এবং ক্যাম্প মুখি করতে উদ্যোগী হলেন খোদ বাসন্তীর বিডিও।বিডিও নিজে উপস্থিত হয়ে গ্রাম থেকে আদিবাসী মেয়েদের কে ডেকে নিয়ে আসেন। তারপর ক্যাম্পে বসিয়ে নিজে হাতেই ফরম ফিলাপ করিয়ে দেন। শুধু তাই নয়, কি কি সুযোগ সুবিধা তারা এই থেকে পাবেন তারও বিস্তারিত আলোচনা করেন তাদের সঙ্গে।
বিডিওএইভাবে গ্রামের মেয়েদের কে বাড়ি থেকে এনে সরকারি সাহায্য প্রাপ্ত তালিকা নাম তুলে দেওয়াই যথেষ্ট খুশি ওই এলাকার আদিবাসী মহিলারা।লতিকা সরদার,মলিনা সরদার,জবা সরদার,মনিনা সরদারা।চুনাখালি গ্রামপঞ্চায়েতের এই বড়িয়াতে প্রায় ৯০ শতাশ তপঃশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষজন বসবাস করেন।তপঃশিলি জাতি ও উপজাতি সম্পদায়ের মহিলারা বলেন ”আমরা আদিবাসী সমাজে বসবাস করি। এতদিন আমাদের কেউ এসে বলে যেত না যে, ওখানে এই এই সুযোগ সুবিধার জন্য ক্যাম্প বসেছে। বিডিও সাহেব আমাদের জন্য সেই কাজ করলেন। শুধু তাই নয় আমাদের পরিবারের এখনও অনেকেই ঠিকঠাক পড়াশোনা জানে না। ফরম ফিলাপ করতে পারে না। তাই নিজে হাতেই বিডিও ফরম ফিলাপ করে দিলেন। সত্যিই অকল্পনীয় ব্যাপার।”
এ বিষয়ে বাসন্তী ব্লকের বিডিও সৌগত কুমার সাহা বলেন,সাধারণ মানুষ যাতে করে তাঁরা সরকারী প্রকল্পে আওতাধীন নাম নথিভুক করে সুযোগ সুবিধা পায় তার জন্য রাজ্য সরকার দূয়ারের সরকার প্রকল্প চালু করেছে।সেই প্রকল্পে যাতে সাধারণ মানুষ নাম লেখাতে পারেন তার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি জায়গায় তিনবার করে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে।’
বড়িয়ায় অনুষ্ঠিত দূয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত ছিলেন বাসন্তী পঞ্চায়েত সমিতির সভাপতি কামালউদ্দিন লস্কর,চুনাখালি পঞ্চায়েত প্রধান দিপালী বৈরাগী,উপপ্রধান নরেশ চন্দ্র নস্কর,
জেলা পরিষদের সদস্যা নিলীমা মিস্ত্রীবিশাল, বিশিষ্ট সমাজসেবী দুলাল মাহাতো, কৃষ্ণ চন্দ্র মাহাতো,চুনাখালী গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহায়ক সুব্রত কুমার পাত্র, বি এল আর ও বাসন্তী শংকর পাঁজা,সুদীপ্ত চ্যাটার্জি,দেবাশীষ বৈরাগী সহ অন্যান্যরা।












Leave a Reply