বিশ্ব নবীর কটুক্তির প্রতিবাদে শান্তিপূর্ণ প্রতিবাদ সভা।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- হজরত মহম্মদ সাল্লাল্লাহো আলায়হে ওয়া সাল্লামের জন্য কু-রুচিকর মন্তব্যের বিরুদ্ধে নূপুর শর্মা ও নবীন জিন্দলের শাস্তির দাবিতে আজ সোমবার বীরভূম জেলার দুবরাজপুর বিধানসভার খয়রাশোল ব্লক জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে এবং বীরভূম জেলা জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মৌলানা আনিসুর রহমানের নির্দেশে বাড়াবন গ্রামে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ সভার আয়োজন করা হল। এদিন কয়েকটি গ্রামের ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা এই শান্তিপূর্ণ প্রতিবাদ সভায় যোগদান করেন। তারপর তাঁরা মোটর সাইকেল নিয়ে একটি রেলির মধ্য দিয়ে গ্রাম পরিক্রমা করে প্রতিবাদ জানান। পাশাপাশি খয়রাশোল ব্লক জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে লোকপুর থানায় নূপুর শর্মা ও নবীন জিন্দলের শাস্তির দাবিতে একটি স্মারকলিপি ও এফ.আই.আর জমা দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন বীরভূম জেলা জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মৌলানা আনিসুর রহমান, খয়রাশোল ব্লক জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি হাফিজ মহম্মদ নাসির, সম্পাদক মৌলানা সাদেক সহ আরো অনেকে। এদিন মৌলানা আনিসুর রহমান জানান, মুসলিম জাতি তথা আমাদের ধৈর্য ও সংযম এ নয় যে আমরা দুর্বল। তবুও আমরা জেলার বিভিন্ন প্রান্তে শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করছি। জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে জেলাজুড়ে বিভিন্ন তারিখে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *