রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর জখম 6।

আবদুল হাই, বাঁকুড়াঃ রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে গুরুতর জখম হলেন ৬ জন। আহতদের মধ্যে দুজন শিশু। আহতদের উদ্ধার করে প্রথমে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রত্যেকের আঘাত গুরুতর থাকায় তাঁদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে রেফার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের পখন্না গ্রামে রাখহরি ধাড়া বাড়িতেই একটি মুদির দোকান চালান। দোকানে গ্রামের অনেকেই বিভিন্ন জিনিস কেনাকাটা করতে এসেছিলেন। সেই সময় আচমকাই দোকান লাগোয়া ধাড়া পরিবারের রান্নাঘরে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার সশব্দে ফেটে যায়। এরপরই আগুন ছড়িয়ে পড়ে বাড়ির একাংশে। আগুনে পুড়ে গুরুতর জখম হন পরিবারের দুই সদস্যা সহ দোকানে কেনাকাটা করতে আসা আরো চারজন। আহত ৬ জনকে দ্রুত উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের শরীরের বিভিন্ন অংশ গুরুতর ভাবে পুড়ে যাওয়ায় তাদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে রেফার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *