আবদুল হাই, বাঁকুড়াঃ করোনাকালে ভাইরাসের অতি সক্রিয়তা স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের পাঠ্য জীবন থেকে প্রায় হারিয়ে গেছে দুটি বছর, এবার জলবায়ুর বিরল পরিবর্তনে মাত্রারিক্ত গরমে নাজেহাল পশ্চিমবঙ্গবাসী। মাঝেমধ্যেই বৃষ্টি আসছে ঝেঁপে, হচ্ছে বর্জ্য বিদ্যুৎ কিন্তু গরম কমার কোন লক্ষনই নেই বরঞ্চ উত্তরোত্তর বাড়ছে তাপমাত্রার পারদ, এই অবস্থায় গ্রীষ্মের ছুটি টানা দেড় মাস দিয়েছিল পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর, আবার সেই গরমের কারণেই আবারো প্রায় 15 দিন ছুটি বেড়ে গেল।
এ প্রসঙ্গে দাবি করা হয়েছে অতিরিক্ত গরম ও আদ্রতার কারণে একাধিক মৃত্যু কেই। অবশ্য এ প্রসঙ্গে উল্লেখ করা যেতেই পারে গরম সত্যি মাত্রারিক্ত আর সে কথাই বলছে রাজখামার হাই স্কুলে একাদশ শ্রেণিতে ভর্তি হতে আসা ছাত্র-ছাত্রীরা।
শিক্ষা দপ্তরের ঘোষণা, স্কুল-কলেজে গরমের ছুটি বাড়লো 26 শে জুন পর্যন্ত।












Leave a Reply