100 বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার মহিলা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা: 100 বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার মহিলা। জানা যায় রানাঘাট আরপিএফ এর নাকা চেকিং চলার সময় সন্দেহজনক ভাবে এক মহিলার ব্যাগ চেক করতেই উদ্ধার হয় 100 বোতল ফেন্সিডিল। রানাঘাট এক নম্বর প্ল্যাটফর্ম রানাঘাট গেদে ট্রেন ধরার মুখে গ্রেফতার করে আরপিএফ এরপরে রানাঘাট G R P হস্তান্তর করলে জিআরপি মহিলাকে আজ রানাঘাট আদালতে তোলে। পুলিশের অনুমান বাংলাদেশ পাচার হচ্ছিল ওই ফেনসিডিল গুলি। মহিলার পরিচয় জানা যায় জ্যোস্না দাস বাড়ি কৃষ্ণগঞ্জ থানার টুঙ্গী এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানার চেষ্টা করছে এর সাথে জড়িত আর কারা কারা আছে কোথা থেকে ফেনসিডিল কোন হাতে কার কাছে পৌঁছায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *