বর্তমান পরিস্থিতি নিয়ে মেদিনীপুর থেকে রাজ্য সরকারকে নিশানা দিলীপ ঘোষের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :- রাষ্ট্রপতি নির্বাচনের প্রাক্কালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লিতে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠন করার প্রক্রিয়াকে কটাক্ষ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সংসদ দিলীপ ঘোষ। বুধবার মেদিনীপুর শহরে এক দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সংসদ দিলীপ ঘোষ, তিনি বলেন যারা বাংলাকে সামলাতে পারেনা, শান্তি আনতে পারে না আইন-শৃঙ্খলার অবনতি, তারা বাংলার বাইরে গিয়ে দেশকে সামলানোর কথা বলছে। তিনি আরোও বলেন, পশ্চিমবঙ্গে তাদের অবদান দেখেই দেশের মানুষ বিচার করবে। পাশাপাশি একাধিক বিষয় নিয়ে রাজ্য সরকার কে নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সংসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *