নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শান্তিপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে লাগানো একাধিক টাইম কলের এখন বিকল অবস্থা। একাধিক টাইম কলের মুখগুলি নষ্ট হয়ে যাওয়ার কারণে প্রতিনিয়ত পড়ে নষ্ট হচ্ছে পানীয় জল। বুধবার এই ঘটনায় ক্ষোভ উগরে দিলেন বিভিন্ন ওয়ার্ডের একাধিক মানুষ। তাদের দাবি দীর্ঘদিন ধরে একাধিক টাইম কলের মুখগুলি খারাপ হয়ে থাকার কারণে প্রতিনিয়ত পানীয় জল পড়ে নষ্ট হচ্ছে। এইভাবে পানীয় জল পড়ে যদি নষ্ট হয় তাহলে আগামী দিনে পানীয় জলের সংকটে ভুগতে হবে সবাইকেই, কিন্তু শান্তিপুর পৌরসভার কোন রকম ভাবেই হেলদোল নেই। অবিলম্বে বিকল টাইম কল গুলি যদি ঠিক করার ব্যবস্থা না করে শান্তিপুর পৌরসভা তাহলে এই ভাবেই প্রতিনিয়ত পানীয় জল পড়ে নষ্ট হবে। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জল ধরো জল ভরো প্রকল্প চালু করেছে সেখানে এইভাবে পানীয় জল নষ্ট হওয়া টা খুবই আশ্চর্যের বিষয়।
শান্তিপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে লাগানো একাধিক টাইম কলের এখন বিকল অবস্থা।












Leave a Reply