জলপাইগুড়ির করলা নদী থেকে উদ্ধার হলো নিখোঁজ চা শ্রমিকের মৃতদেহ।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়ির করলা নদী থেকে উদ্ধার হলো নিখোঁজ চা শ্রমিকের মৃতদেহ।শনিবার করলা নদীতে স্থান করতে গিয়ে ভেসে গিয়ে ছিলেন জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাড় চা বাগানের বাসিন্দা লোধা মুন্ডা নামে এক চা শ্রমিক।রবিবার সকালে জলপাইগুড়ি শহরের নিচমাঠ এলাকায় করলা নদী থেকে উদ্ধার হয় দেহ।এদিন সকালে স্থানীয় রা নদীতে মৃতদেহ ভাসতে দেখে পুলিশ কে খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, শনিবার করলা নদীতে স্থান করতে ভেসে যান ডেঙ্গুয়াঝাড় চা বাগানের ১০ নম্বর লাইনের বাসিন্দা লোধা মুন্ডা নামে এক চা শ্রমিক।মৃতদেহ টি ওই ব্যক্তির ই বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা। মৃতের পরিবার কে খবর দেওয়ার পাশাপাশি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *