ফের গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে যায় এক শিশু।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- ফের গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে যায় এক শিশু। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সুতি থানার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ইসলামপুর গ্রামে। জানা যায় যে 19শে জুন রবিবার 12: 45 মিনিট নাগাদ ঘটনা ঘটেছে। এই দিন একসঙ্গে তিন জন তলিয়ে যায়, তবে দুই জনকে গ্রামবাসীরা উদ্ধার করলেও সাইদ নিশান নামে ওই শিশুটি এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে। তবে গ্রামবাসীদের অভিযোগ 4টা বাজলেও ডুবুরির কোনও খোঁজ নেই। এমনকি বিএসএফ এরও কোনও হেলদোল নেই বলে গ্রামবাসীরা জানিয়েছে। আরোও জানা গেছে যে, নিখোঁজ সাইদ নিশান (12) সুতির মদনা গ্রামের বাসিন্দা, তবে মামার বাড়ি বেড়াতে এসে এই কান্ড ঘটে। তবে প্রশাসনকে ডুবুরির প্রসঙ্গে বলা হলে সুতি -2 ব্লক প্রশাসন জানান যে জেলার বিপর্যয় টীমকে জানানো হয়েছে এবং খুবি শিঘ্রই এসে পৌঁছাবে বলে জানা হয় প্রশাসনের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *