মালদা হকার্স মার্কেটের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হল রবিবার।

নিজস্ব সংবাদদাতা, মালদা: — মালদা হকার্স মার্কেটের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হল রবিবার।
এদিন মালদা শহরের ফোয়ারা মোর সংলগ্ন মালদা হকার্স মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয় নির্বাচন। মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের পরিচালন কমিটির সদস্যরা নির্বাচন পরিচালনা করেন। জানা গিয়েছে, মোট ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন এই নির্বাচনে। ভোটার রয়েছে ৮০ জন। ১১ জন জয়ী প্রার্থীকে নিয়ে তৈরি হবে বাজারে নতুন কমিটি। আগামী দুই বছর কার্যকর থাকবে সেই কমিটির ক্ষমতা।
ব্যবসায়ীদের উন্নয়নের স্বার্থে কাজ করবে নতুন কমিটি।
উপস্থিত ছিলেন,মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু, সম্পাদক উত্তম বসাক, যুগ্ম সম্পাদক উজ্জল সরকার, উজ্জ্বল ভদ্র, সহ-সম্পাদক কৌশিক ঘোষ সহ অন্যান্য ব্যবসায়ী নেতারা।
যুগ্ম সম্পাদক উজ্জ্বল ভদ্র বলেন, এই প্রথম মালদা হকার্স মার্কেটের নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করে এই নির্বাচনে। ভোটার রয়েছে ৮০ জন। জয়ী প্রার্থীদের মধ্যে ১১ জনের নতুন কমিটি তৈরি হবে। নির্বিঘ্নে অনুষ্ঠিত হয় মালদা হকার্স মার্কেটের নির্বাচন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *