সুখাসোল গ্রামে ধর্ষিত 9 বছরের আদিবাসী শিশুটির আত্মীয়-পরিজনের সঙ্গে কথা বললেন হাইকোর্টের আইনজীবী ।

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ গত সোমবার রাতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি 9 বছরের এক আদিবাসী শিশু কে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে যা নিয়ে তোলপাড় হয়েছে বাঁকুড়া,, সেই ঘটনার তদন্তে নেমে বেলিয়াতোড় থানার হরিশপুর গ্রামের বাসিন্দা প্রশান্ত কিস্কু কে গ্রেফতার করে সোনামুখী থানার পুলিশ। অভিযুক্ত প্রশান্ত কিস্কু পুলিশি জিজ্ঞাসাবাদে তার দোষ স্বীকার করেছে বলেই পুলিশ সূত্রে খবর। এই ঘটনা সরেজমিনে খতিয়ে দেখতে আজ রবিবার কলকাতা হাইকোর্টের দুই আইনজীবী মাননীয় সব্যসাচী চ্যাটার্জী এবং দেবলীনা সরকার , সোনামুখী বিধানসভার সি পি আই এম এর প্রাক্তন বিধায়ক অজিত রায়, সিপিআইএম জেলা সম্পাদকমন্ডলীর সদস্য মনোজ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তবর্গ ওই গ্রামে পৌঁছান এবং নির্যাতিত শিশুর আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলেন, ওই পরিবারের লোকজনের সাথে কথা বলেছেন বাঁকুড়া আদালতের আইনজীবী মাননীয় অজয় চ্যাটার্জ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *