আরপিএফ এর মানবিক উদ্যোগ।

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – সোমবার সন্ধ্যা। ঘড়ির কাঁটা তখন প্রায় ছটার ঘরে। ডাউন ক্যানিং-শিয়ালদহ লোকাল ট্রেন ক্যানিং ষ্টেশনের ২ নম্বর প্লাটফর্মে এসে দাঁড়ায়। এমন সময় জনৈক রেলযাত্রী সৌরভ ঘোষ ট্রেনের কামরায় দেখতে পায় এক বছর সত্তর উর্দ্ধ বয়সের এক বৃদ্ধ ট্রেনের কামরায় জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। তিনি তৎক্ষণাৎ ট্রেনের গার্ড কে জানিয়ে তাঁর নজরে আনেন ঘটনাটি।এরপর আরপিএফের তৎপরতায় মৃতপ্রায় বৃদ্ধের চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ক্যানিং আরপিএফের তৎপরতায় অঞ্জাত পরিচয় ওই বৃদ্ধ ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *