নদীয়ার শান্তিপুর বাবলা পঞ্চায়েতের গোবিন্দপুর পূর্ব দাসপাড়ায় সজল ধারা প্রকল্পের অনুষ্ঠিত হলো শুভ উদ্বোধনী অনুষ্ঠান।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার শান্তিপুর বাবলা পঞ্চায়েতের গোবিন্দপুর পূর্ব দাসপাড়ায় সজল ধারা প্রকল্পের অনুষ্ঠিত হলো শুভ উদ্বোধনী অনুষ্ঠান। সোমবার এই সজল ধারা প্রকল্প এর শুভ উদ্বোধন করলেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। উপস্থিত ছিলেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা প্রামানিক, বাবলা গ্রাম পঞ্চায়েতের প্রধান উন্নতি সদ্দার। এছাড়া উপস্থিত থাকতে দেখা গেল শান্তিপুর ব্লকের একাধিক তৃণমূল নেতৃত্ব সহ একাধিক কর্মী সমর্থকদের। যদিও এই সজল ধারা প্রকল্পের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের শেষে শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান। শান্তিপুর বাবলা পঞ্চায়েতের এই এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা ছিল, এখন এই সজল ধারা প্রকল্প থেকে পরিশোধিত পানীয় জল পাবে এলাকার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *