মেটেলা উচ্চ বিদ্যালয়ের় পক্ষ থেকে উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- আজ সোমবার বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের মেটেলা উচ্চ বিদ্যালয়ের় উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের মার্কশিট ও সার্টিফিকেট তুলে দেওয়ার সাথে সাথে ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হল। এদিন সকল ছাত্র-ছাত্রীদের মিষ্টিমুখ করানো হয় এবং প্রত্যেকের হাতে একটি করে কলম তুলে দেওয়া হল। উচ্চমাধ্যমিকের পর ছাত্রছাত্রীরা যেহেতু বিদ্যালয় থেকে বিদায় নিচ্ছে তাই তাদের এই সংবর্ধনার অনুষ্ঠানে সমস্ত শিক্ষক-শিক্ষিকা এদিন উপস্থিত ছিলেন । বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বিশ্বজিৎ বাউরি ছাত্র-ছাত্রীদের বিদ্যালয় জীবনের কথা তুলে ধরেন উপস্থিত ছাত্র-ছাত্রীদের সামনে । এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যেন মূল্যবোধ শিক্ষায় শিক্ষিত হয়ে তাদের ভবিষ্যৎ জীবন সুন্দর করতে পারে সেই বিষয়ে আলোকপাত করেন প্রধান শিক্ষক কল্যাণ দে। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহশিক্ষক নিবাস কুমার সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *