অগ্নিদগ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য বেলদার দেউলিতে, তদন্তে পুলিশ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- অগ্নিদগ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদা দেউলি এলাকায়, স্থানীয় সূত্রে জানা যায় বুধবার ভোররাতে আগুনে পুড়ে মৃত্যু হল পঞ্চানন শীল নামে ৪৯ বছর বয়সী এক ব্যক্তির। পরিবার সূত্রে খবর, প্রত্যেহ মদপান করে বাড়িতে আসত ওই ব্যক্তি সেই মত এই দিন রাতেও মদ্যপান করে বাড়িতে এসেছিল। এই দিন তার বৌমার সাথে ঝগড়া করে এবং খাবার খেয়ে তার রুমে ঘুমিয়ে ঢুকলে পরে অগ্নিদগ্ধ অবস্থায় দেখা যায়। যা দেখে এলাকাবাসী ছুটে আসে এবং ততক্ষণে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, শোকের ছায়া পরিবারে। কিভাবে লাগলে আগুন তা জানা যায়নি ময়নাতদন্তের জন্য মৃতদেহটি উদ্ধার করেছে বেলদা থানার পুলিশ। পাশাপাশি সমগ্র ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে বেলদা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *