সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং :- লক্ষাধিক টাকার নিষিদ্ধ মাদক সহ পাচারকারী এক যুবককে গ্রেফতার করলো পুলিশ। ধৃতের নাম রাজু লস্কর।ধৃতের বাড়ি ঘুটিয়ারীশরীফের দক্ষিণ মাকালতলা এলাকায়।
পুলিশ সুত্রে জানা গিয়েছে বুধবার সকালে গোপন সুত্রে খবর পেয়ে ঘুটিয়ারীশরীফ পুলিশ ফাঁড়ির আধিকারীক ফারুক রহমান নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী হালদার পাড়া এলাকায় তল্লাশি অভিযান চালায়।সেই সময় রাজু লস্কর নামে ওই যুবক কে সন্দেহজনক ঘোরা ফেরা করতে দেখে। তাকে আটক করে জিঞ্জাসাবাদ শুরু করে পুলিশ। ধৃতের কাছ থেকে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। যার বাজার মূল্য লক্ষাধিক টাকা। ধৃত কে গ্রেফতার করেছে ফাঁড়ির পুলিশ। পাশাপাশি ওই যুবকের সাথে আর কে বা কার জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে ফাঁড়ির পুলিশ।
লক্ষাধিক টাকার নিষিদ্ধ মাদক সহ গ্রেফতার ১ পাচারকারী।












Leave a Reply