শান্তিপুরে গঙ্গার ঘাট থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।

নদিয়া , নিজস্ব সংবাদদাতা:-  শান্তিপুরে গঙ্গার ঘাট থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি শান্তিপুর ফুলিয়া বয়রার গঙ্গার ঘাটের। জানা যায় বুধবার ওই গঙ্গার ঘাটের জলে এক ব্যক্তি পচা গলা মৃতদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। এই দেখে তড়িঘড়ি ফোন করে শান্তিপুর থানায়, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ, এরপর জল থেকে ওই পচা গলা মৃতদেহটি উদ্ধার করে। যদিও ওই মৃত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। তবে মৃতদেহটি জলে ভেসে এসেছে নাকি রয়েছে অন্য কোনো কারণ তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। যদিও গঙ্গার ঘাট থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *