জবরদস্তি বাড়িঘর ভেঙে রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ পুনরায় শুরু করা হলো।

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-  জবরদস্তি বাড়িঘর ভেঙে রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ পুনরায় শুরু করা হলো উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ থানা থেকে বিশাল পুলিশবাহিনী কে সাথে নিয়ে যায় ব্লক তৃনমুল কংগ্রেসের সভাপতি নিতাই বৈশ্য তিনি নিজে দাঁড়িয়ে রাস্তা ও ড্রেন নির্মাণ করলেন।
মালিটোলার বাসিন্দা দুলাল রাজবংশীর বাড়িঘর ভেঙ্গে ড্রেন ও রাস্তার নির্মাণ করা হয়েছে বলে দীর্ঘদিন ধরের অভিযোগ।
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর মালগাও মালিটলা গ্রামের ছুটে যায় কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও কালিয়াগঞ্জ পুলিশ প্রশাসন। গ্রামবাসীদের সাথে কথা বলে গ্রামের অসম্পূর্ণ রাস্তা ও ড্রেন এর কাজ শুরু করা হয়। সামনে পঞ্চায়েত নির্বাচন আর এই নির্বাচন মূলত সামনে রেখেই। গ্রামগঞ্জে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার এককথায় চেষ্টা চালানো হচ্ছে। যাতে তৃণমূল কংগ্রেসের আগামী পঞ্চায়েত ভোট যেন তৃণমূল কংগ্রেসের ঘরেই থাকে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করছেন তাতে কি মনে হয় আগামী কালিয়াগঞ্জ পঞ্চায়েত নির্বাচনে সবকটি আসন তৃণমূল কংগ্রেস পাবে।

স্থানীয় বাসিন্দা দুলাল রাজবংশী জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করার কথা বলেছে কিন্তু তার মানে এই কি জবরদস্তি বাড়িঘর ভেঙ্গে রাস্তা ও ড্রেন নির্মাণ করা।
মালগাও গ্রাম পঞ্চায়েতের প্রধান নিলিমা রায়ের স্বামী জ্ঞানেন্দ্র নাথ রায় বলেন রাস্তা দখল করে রাস্তার মধ্যে দুলাল রাজবংশী বাড়ি করেছিলেন বলেই ড্রেন ও রাস্তা নির্মাণ করতে সমস্যা হয়েছিল বলে এলাকার উন্নয়নের স্বার্থে দুলাল রাজবংশী কিছু যায়গা ভেঙে ড্রেন ও রাস্তা নির্মাণ করা হয়েছে।
উত্তর দিনাজপুর থেকে রাধারানি রিপোর্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *