জাভেদ মুহাম্মদকে অবিলম্বে মুক্তি দিতে হবে এই দাবি তুলে প্রতিবাদে সামিল হলো ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার নদীয়া জেলা কমিটি।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক জাভেদ মুহাম্মদকে অবিলম্বে মুক্তি দিতে হবে এই দাবি তুলে প্রতিবাদে সামিল হলো ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার নদীয়া জেলা কমিটি। বৃহস্পতিবার রানাঘাট জিআরপি মোড়ের ধর্না মঞ্চে জাভেদ মুহাম্মদের নিঃশর্ত মুক্তির দাবি করা হয়।পাশাপাশি উত্তরপ্রদেশের যোগী সরকারের বুলডোজার সন্ত্রাসের বিরুদ্ধেও প্রতিবাদ করা হয় এদিনের ধর্না মঞ্চে।রানাঘাট জিআরপি মোড়ে হওয়া প্রতিবাদী ধর্না মঞ্চে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া নেতৃত্ব ও সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *