পুরাতন মালদা পৌরসভা কর্তৃপক্ষদের নিয়ে বৈঠক করলেন মালদা জেলা সমাহর্তা নিতীন সিংঘানিয়া।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- পুরাতন মালদা পৌরসভা কর্তৃপক্ষদের নিয়ে বৈঠক করলেন মালদা জেলা সমাহর্তা নিতীন সিংঘানিয়া। বৃহস্পতিবার দুপুরে পুরাতন মালদা পৌরসভার সভাকক্ষে আয়োজিত বৈঠকে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ প্রত্যেক ওয়ার্ডের জনপ্রতিনিধিরা। এদিন পুরাতন মালদা পৌরসভার সভাকক্ষে পৌরসভা এলাকার জনপ্রতিনিধি দের নিয়ে এলাকার উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে বিশেষ আলোচনা করা হয়। প্রায় এক ঘন্টা ধরে চলে বৈঠক। পুরাতন মালদা পৌরসভার তরফ থেকে প্রথমে জনপ্রতিনিধিদের দ্বারা মাননীয় জেলা শহর থেকে সংবর্ধনা জানানো হয়। তারপর শুরু হয় বৈঠক বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের অভাব অভিযোগ শোনেন। এলাকার বিশুদ্ধ পানীয় জলে আর্সেনিক যুক্ত পানীয় জলের প্লান্ট গিয়ে পরিদর্শন করেন। যেহেতু পুরাতন মালদা পৌরসভার বর্তমান পরিষেবা নিয়ে মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে তার দিকে বিশেষ নজর দেওয়া হয়। আগামী দিনে জলপরী দ্রুতগতিতে পরিষেবা যাতে দেওয়া হয় তার দিকে নজর দেওয়া হয়। এছাড়া পৌরসভার সার্বিক উন্নয়ন হয় সেদিকে বিশেষ নজর রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *