নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ প্রধানমন্ত্রীর সাধের প্রকল্প উজালা যে প্রকল্পে গরিব মানুষদের সস্তায় গ্যাস দেবার কথা যদিও সেটা বাস্তবে হচ্ছে না, কি সার্বিক গ্যাস কি উজালা সব গ্যাস সিলিন্ডার ভরতে এখন মাসের শেষে গুনতে হয় হাজার পঞ্চাশের কাছাকাছি টাকা তবুও গরিব মানুষ উজালা গ্যাস নেওয়ার সময় ফ্রি পয়সায় কানেকশনটা পাই কিন্তু সেটা নিয়েও চলছে দুনম্বরী ডিলারদের মধ্যে আর এই অভিযোগ পাওয়ার পরে বাঁকুড়া জেলার হিউম্যান রাইটসের সভাপতি রাজীব শীট সংস্থার অন্যান্য কর্মীদের নিয়ে পৌঁছে গেলেন বাঁকুড়া জেলার সালভিয়া অঞ্চলের সালভিয়া গ্রামে, যে গ্রামের মানুষদের থেকে ডিলার উজালা গ্যাস এর কানেকশন দেয়ার জন্য নিয়েছে প্রচুর টাকা।
রাজিব বাবু গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং ডিলার সুখেন্দু মণ্ডলের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করেন। উজালা গ্যাস কানেকশন দিতে গিয়ে ডিলার যাদের থেকে টাকা পয়সা নিয়েছে সেই টাকা ফেরতের যেমন ব্যবস্থা করেন তেমনি আগামী দিনে যারা উজালা কানেকশন নেবে তারা যাতে ফ্রি পয়সায় পায় সেই ব্যবস্থা করেন। হিউম্যান রাইটসের এই উদ্যোগে খুশি বাঁকুড়া জেলার সালডিয়া অঞ্চলের শালডিয়া গ্রামের গরীব মধ্যবিত্ত পরিবার গুলি।
ফ্রি পয়সায় উজালা কানেকশনে গ্যাস, কানেকশন দেওয়ার জন্য নেয়া হয়েছে প্রচুর টাকা, অভিযোগ গ্রামবাসীদের।












Leave a Reply