নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে মালদা শহরবাসীকে সচেতন করতে মিছিল করল অর্থ দপ্তরের আবগারি বিভাগ। রবিবার সকালে মালদা জেলা প্রশাসনিক ভবন থেকে একটি মিছিল সারা শহর পরিক্রমা করে। মিছিলে পা মেলান আবগারি দপ্তরের আধিকারিক ও কর্মীরা। আবগারি দপ্তর আধিকারিক সুলতান আলী জানান, সুস্থ সমাজ গড়তে মানুষকে নেশা থেকে দূরে থাকতে হবে সেই বার্তা নিয়ে এদিন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে আমাদের এই সচেতনতা মিছিল। সারাদিন জুড়ে সাধারণ মানুষকে সচেতন করতে আমাদের নানান কর্মসূচি রয়েছে।
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে মালদা শহরবাসীকে সচেতন করতে মিছিল করল অর্থ দপ্তরের আবগারি বিভাগ।












Leave a Reply