ছাত্রছাত্রীদের পড়াশুনায় উৎসাহিত করতে ১ লক্ষ টাকা দান।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- খুব কষ্টের মধ্যে পড়াশুনা করে আজ ভারতের একজন বিশিষ্ট সিনিয়র সায়েন্টিস্ট। তাঁর নাম ড. বিশ্বজিৎ রুজ। বাড়ি বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের কুখুটিয়া গ্রামে। কর্মসূত্রে থাকেন দুর্গাপুরে। তাই আজ রবিবার শিকড়ের টানে হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের ১২৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠানের শেষদিনে হাজির ছিলেন প্রাক্তনীদের পুনর্মিলন উৎসবে। সমাজে ১২ জন বিশিষ্ট প্রাক্তনীদের স্মারক দিয়ে সংবর্ধনা প্রদান করা হল। তাঁদের মধ্যে তিনি ছিলেন একজন। তিনি এই কলেজেরই কেমিষ্ট্রি বিভাগের একজন প্রাক্তন ছাত্র। বর্তমানে সেন্ট্রাল মেকানিকাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের তিনি একজন সিনিয়র সায়েন্টিস্ট। আজ কলেজের প্রিন্সিপাল ড. গৌতম চ্যাটার্জির হাতে ১ লক্ষ টাকা তুলে দেন বিশ্বজিৎবাবু। সেই টাকার বাৎসরিক সুদ যেটা হবে সেই টাকা কেমিষ্ট্রি বিভাগে ফাইনাল পরীক্ষায় সবথেকে বেশী নম্বর প্রাপক ছাত্র অথবা ছাত্রীর হাতে তুলে দেওয়া হবে। এই উদ্দেশ্যেই এই অর্থ প্রদান বলে জানান ড. বিশ্বজিৎ রুজ। এটি প্রতি বছর দেওয়া হবে শুধুমাত্র কেমিষ্ট্রি বিভাগের ছাত্রছাত্রীদের। এটার নাম দেওয়া হল ড. বিশ্বজিত রুজ স্মৃতি পুরস্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *