দীঘার সমুদ্রে স্নান করতে গিয়ে জলে ডুবে এক পর্যটকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সমুদ্র সৈকতে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুর জেলার দীঘার সমুদ্রে স্নান করতে নেমে এক পর্যটকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো সমুদ্র সৈকত এলাকায়, জানা গিয়েছে মৃত পর্যটক এর নাম রতন সামন্ত, বয়স আনুমানিক ৩৫ বছর,বাড়ি বারাসাতের দত্তপুকুর থানা এলাকায়,জানা গিয়েছে বারাসাত থেকে গত ২৫ শে জুন দীঘায় বেড়াতে এসেছিলেন একদল পর্যটক, রবিবার স্ত্রী ও কন্যা সন্তানকে নিয়ে স্নান করতে যান রতন বাবু, স্নান করার আনন্দে সমুদ্রের অনেক দূরে চলে যান রতন বাবু, তারপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি, অবশেষে লুনিয়াদের প্রচেষ্টায় স্পিড বোর্ড নামে শুরু হয় খোঁজ, প্রায় ঘন্টাখানেক খোঁজাখুঁজির পর অবশেষে রতন বাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে, ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সমুদ্র সৈকত জুড়ে পাশাপাশি শোকের ছায়া নেমে আসে ওই পরিবারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *