ফের হাতির হানা ফালাকাটা ব্লকে।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: ফের হাতির হানা ফালাকাটা ব্লকে। বৃষ্টিকে উপেক্ষা করে হাতির হানায় ক্ষতিগ্রস্ত হল তিনটি পরিবার। ফালাকাটা ব্লকের আলীনগর ও শিশাবাড়ি সরুগাও এলাকায় শনিবার গভীর রাতে ১৪ থেকে ১৫ টি হাতির একটি দল ব্যাপক তান্ডব চালায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট এলাকার পৃথক তিনটি বাড়ি ভেঙে দেয় ওই হাতির দলটি। ক্ষতিগ্রস্ত ওই তিনটি পরিবারের কারো ঘর ভেঙে চুরমার করে দেয়, আবার কারো ঘরের বেড়া ভেঙে ঘরে থাকা আসবাবপত্র তছনছ করে হাতি গুলি এদিকে আবার কারো ঘরের বেড়া ভেঙে ঘরে মজুত রাখা চাল ডাল ধান নিমিষে সাবাড় করে দিয়েছে ওই হাতির দলটি। শনিবার গভীর রাতে সবার অলক্ষ্যে আচমকাই হামলা চালা ওই বুনো হাতির দলটি। প্রায় ঘন্টা দুয়েক তান্ডব চালিয়ে অন্ধকারে মিলিয়ে যায় তারা। ঘটনায় প্রচন্ড আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়। বনদপ্তর সূত্রে খবর, ‘ক্ষতিগ্রস্ত পরিবার গুলি আবেদন করলে সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ পাবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *